ঈশ্বরগঞ্জে বিএনপি নেতা ইসলামী আন্দোলনে, নান্দাইল সাবেক এমপির স্ত্রী স্বতন্ত্র

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নুরুল কবির শাহীন (বাঁয়ে) ও হাসিনা খান চৌধুরী (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দলটির হয়ে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে তিনবারের সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করেছেন মনোনয়নপত্র।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ দুই আসনের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর একজন ভিন্ন দল ও আরেকজন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দুই আসনে ভোটের হিসাব-নিকাশও নতুন করে করতে শুরু করে দিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে গত শনিবার (২৭ ডিসেম্বর) দলের সব পদ থেকে পদত্যাগ করেন এ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন। সে দিন সংবাদ সম্মেলন করে তিনি জানান, দল থেকে পদত্যাগ করলেও ভোটের মাঠে থাকছেন। তবে অন্য কোনো দল থেকে নাকি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হবেন, সেটি নিশ্চিত করেননি তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) নুরুল কবির শাহীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী হিসেবে ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তার এই দলবদলের সিদ্ধান্ত অনলাইন-অফলাইনে আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছে। ঈশ্বরগঞ্জের এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এদিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের পাঁচ নেতা। মনোনয়ন পান নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। এরপর থেকে বাকি চার নেতা একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে প্রার্থী বদলের আন্দোলন শুরু করেন।

চার মনোনয়নপ্রত্যাশীর আন্দোলনে কোনো কাজ হয়নি। এর মধ্যে নান্দাইল আসনের তিনবারের সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও তার ছেলে নাসের খান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম কেনেন বিএনপির কয়েকজন নেতা। এর মধ্যে সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়েছে।

আসন দুটিতে দুই প্রার্থীর প্রার্থিতা বহাল থাকলে ভোটের যাবতীয় হিসাব-নিকাশ পালটে যেতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে অনেকেই মনে করছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে