হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। দেশে নারী হবে উন্নয়নের সমান অংশীদার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের জন্য বিশেষ ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে ধান মহালে অনুষ্ঠিত বিএনপির মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিগত আমলে নারীরা সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও প্রতারণার শিকার হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসারের চাপ, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় নারী সমাজ আজ দিশেহারা। বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সন্তানকে সুশিক্ষিত, কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’
এ ছাড়া এই আসনের নারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে নারীরা যুগের পর যুগ অবহেলিত থেকেছে। মেয়েদের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ চলাচল ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া আমার অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে আমি এই এলাকার নারী সমাজের দাবি জোরালোভাবে তুলে ধরব।’
প্রিন্স আরও বলেন, ‘নারী সমাজ জেগে উঠলে দেশ বদলে যাবে, অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। ধানের শীষ প্রতীকে ভোট মানে নারীর অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার পক্ষে ভোট। নারী সমাজের ঐক্যবদ্ধ শক্তিই আসন্ন নির্বাচনে পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।’
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে