টাকার ব্যাগসহ জামায়াত নেতাকে ছেড়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, অসুস্থ হয়ে হাসপাতালে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ০৯
সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লক্ষ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে পুলিশ। পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তার বাবা নাম দবিরুল ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। এ দিন তার ‘টাকার ব্যাগ’ ঢাকার শাহজালাল বিমানবন্দরেও শনাক্ত হয়েছিল। তবে পরে কাস্টমসের অনাপত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রশ্ন উঠেছে, শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিংয়ে টাকা শনাক্ত হওয়া সত্ত্বেও তাকে কেন আটক করা হয়নি। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, ঢাকাতেও তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা অনাপত্তি জানায়। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকের পর নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে তার বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরে আটকের পর অসুস্থবোধ করলে বেলাল উদ্দিনকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করেছেন, টাকাটি তার ব্যবসায়িক কাজের জন্য বহন করছিলেন। তবে এখন পর্যন্ত অর্থের উৎসসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

অন্যদিকে, ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ঘটনাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

তিনি বলেন, ‘আমার পকেটে টাকা আছে, আমাকে ধরতে যাবে কেন? আইনশৃঙ্খলা বাহিনী অদ্ভুত প্রশ্ন করছে। এটি পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।’ তিনি বেলাল উদ্দিনের মুক্তি ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৭ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে