জামালপুরে জামিন নিতে গিয়ে আ. লীগের ৮ নেতা কারাগারে

জামালপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের দায়ের করা মামলায় মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ ৮ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রুমানা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, তার ছোট ভাই যুবলীগ নেতা আলী আজম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রতন, মির্জা তৌহিদুল ইসলাম তৌহিদ, মামুন ও সামিউল ইসলাম মানিক।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাদীর অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement