ডেস্ক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মজলু মিয়া (৫০) এবং সুজন মিয়া (৩০), উভয়ই কাশিগঞ্জ এলাকার বাসিন্দা।
ওসি মো. টিপু সুলতান জানান, চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মঙ্গলবার বিকেল ও রাতে ময়মনসিংহ নগরী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ (৭০) জোরপূর্বক চুল-দাড়ি কাটা বিষয়ে গত শনিবার তার ছেলে মো. শহীদ আকন্দ একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
ওসি টিপু সুলতান বলেন, “ঘটনাটি প্রায় চার মাস আগের, তবে সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানতে পেরে আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তারা থানায় অভিযোগ করেন। ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”
ভিডিওতে দেখা যায়, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে। বৃদ্ধ দীর্ঘ সময় চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। শেষে তার মুখ থেকে বের হয় করুণ আর্তনাদ, ‘আল্লাহ তুই দেহিস’।
পুলিশ বলেছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনা তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে