নেত্রকোনা-১: গণসংযোগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডিপটি খান

নেত্রকোনা প্রতিনিধি
শুক্রবার নেত্রকোনা-১ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লুৎফুর রহমান খান ডিপটি। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনা জেলার দুর্গাপুর-কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লুৎফুর রহমান খান ডিপটি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তিনি ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। একই কমিটিতে আগে সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজ নির্বাচনি এলাকা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বড় বাড়ি জামে মসজিদ ও সিধলী বাজারসহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি।

লুৎফর রহমান খান ডিপটি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং জনসমর্থন আদায়ে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে নেত্রকোনা-১ আসন তথা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলাকে আধুনিক ও মানসম্মত এলাকা হিসেবে গড়তে চাই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে