নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান খান ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বছরের মে মাসে দায়ের করা নাশকতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় সোহানুর রহমান খান ফাহিমকে গ্রেপ্তার করা হয়। ফাহিম নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ বছরের ৫ মে নেত্রকোনা মডেল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ফাহিম। তাকে আদালতে হাজির করা হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে