পুশইন ঠেকাতে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় মোতায়েন হবে ভিডিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়: ছবি: সংগৃহীত

সম্ভাব্য ‘পুশইন‘ ঠেকাতে ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদেরও মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বুধবার বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত পরিস্থিতি, সম্ভাব্য পুশ ইন এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ পুশ ইন প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, “সীমান্তে পুশ ইন প্রতিরোধ শুধু বিজিবির একার পক্ষে সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণ, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন।” তিনি জানান, বিজিবির অনুরোধে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা শিগগিরই দায়িত্ব পালন শুরু করবেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ বলেন, “সীমান্তের কিছু এলাকায় ইতিমধ্যে আনসার সদস্যরা কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মোতায়েন করা হবে।”

তিনি জানান, সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত সীমান্ত এলাকার খোঁজখবর রেখে বিজিবিকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে