নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯-১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত একজন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খুরশিমূল গ্রামে যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মণ্ডপে থাকা আসবাবপত্রও ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহতদের মধ্যে অমিত চন্দ্র দাস (২০), অজয় চন্দ্র দাস (৪০) ও অনন্ত চন্দ্র দাসকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৈকত চন্দ্র দাস (১৯) ও সুমন চন্দ্র দাসকে (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আহত অমিত চন্দ্র দাস বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও পূজামণ্ডপের সংশ্লিষ্টরা জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে মণ্ডপের সাউন্ডবক্স বন্ধ করে দেওয়া হয়। এ সময় সময় পাশের গ্রাম থেকে ১৫-২০ জন নেশাগ্রস্ত তরুণ সাউন্ডবক্সে গান বাজাতে জোরাজুরি শুরু করে। তাদের কথায় ফের সাউন্ডবক্সে গান বাজাতে শুরু করেন সংশ্লিষ্টরা। ওই তরুণরা সারা রাত সাউন্ডবক্স চালু রাখতে বলেন। এতে আপত্তি জানালে তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালান।
পূজামণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, রাত ১টার পর সাউন্ডবক্সে গানবাজনা বন্ধ করে দেওয়া হয়। লোকজনও চলে যায়। মোটামুটি বাহ্যিক আয়োজন শেষ। ওই সময় পাশের গ্রামের ১৫-২০ জন পোলাপান এসে সাউন্ডবক্স চালু করতে বলে। তাদের কথায় দুটো গান বাজানো হয়। পরে সাউন্ডবক্স বন্ধ করা হলে তারা হামলা চালায়, একপর্যায়ে প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আহত একজন লিখিত অভিযোগ দিয়েছেন। তার ওপর ভিত্তি করে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে তাস জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার রুশ নাগরিকরা দিয়েছেন আগাম ভোট। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। ফলে কর্মস্থল না ছেড়েই প্রকল্পের রুশ কর্মীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছ
১৮ ঘণ্টা আগে
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরে উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।
১৯ ঘণ্টা আগে
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
১ দিন আগে
শিশুটির চিৎকার শুনে বা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
১ দিন আগে