নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ অক্টোবর) রাতে মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামের একটি পূজামণ্ডপে অন্তরসহ ১৫–১৬ জন যুবক যায়। তারা সেখানে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচানাচি শুরু করে। গভীর রাত হওয়ায় আয়োজকরা সাউন্ড বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে অন্তত আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন আহত অমিত চন্দ্র দাস বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯–১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং মণ্ডপের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অন্তরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” আদালত অন্তরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে