নেত্রকোনায় স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে নিখোঁজ এক তরুণী ও তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। শনিবার দুপুরের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি সদস্যরা ঊষা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেলের দিকে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজন হলো ইউনিয়নটির বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এ সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে রোজিনা আক্তার, ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, খালিয়াজুরী উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোটটি আনা হয়। বরযাত্রী রওনা হবার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন স্বজন মিলে ধনু নদে ঘুরতে বের হয়। পরে মাঝ নদে দ্রুত একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত পাশে থাকা নৌকার সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ওই চারজন নদে ডুবে নিখোঁজ হয়। বাকিরা সাঁতরে তীরে উঠে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজদের খুঁজতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি আসছে।

তিনি আরও জানান, পুলিশের এসআই মঞ্জুরুল হক ঘটনাস্থলে রয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারের কাজ অব্যাহত রাখছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে