অধ্যক্ষের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ, মাদরাসায় নিয়োগ পরীক্ষা স্থগিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
শেরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা। রাজনীতি ডটকম ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শামছুল হক ফকিরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মাদরাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাদরাসাটির পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিতের চিঠি পাঠান। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এলাকাবাসী ও পরিচালনা পর্ষদের সদস্যরা মাদরাসার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।

অভিযোগের বিবরণ ও সরেজমিনে গিয়ে জানা যায়, শেরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসাটি উপজেলার শেরপুর ইউনিয়নে অবস্থিত।

মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য মোস্তাফিজুর রহমান রাজনীতি ডটকমকে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যক্ষ মো. শামছুল হক ফকির নজিরবিহীন নিয়োগ বাণিজ্য করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। অভিযোগ তদন্তের পর দুদক জানিয়েছিল, বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ে তাদের কিছু করার নেই।

মোস্তাফিজুর রহমান বলেন, এবার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ল্যাব অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী— মাদরাসার এই তিনটি পদে নিয়োগের উছিলায় বড় ধরনের বাণিজ্য শুরু করেন অধ্যক্ষ শামছুল হক ফকির। খবর পেয়ে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে।

মাদরাসা পরিচালনা পর্ষদের চার সদস্য নিয়োগ বাণিজ্যের বিষয়টি জানিয়ে গত ৯ সেপ্টেম্বর সভাপতি তথা অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন।

মাদরাসার পাশের গ্রামের বাসিন্দা আনিছুর রহমান জানান, ২০২৪ সালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তার ছেলে মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়ার জন্য শামছুল হকের সঙ্গে তার চুক্তি হয়।

আনিছুর বলেন, মাদরাসার প্রিন্সিপ্যাল শামছুল হককে সাত লাখ টাকা দেওয়া হয়েছিল। নিয়োগপত্র হাতে পেয়ে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু উনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই পদসহ তিন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষার আয়োজন করেছেন।

একজন মাদরাসার অধ্যক্ষ এ ধরনের দুর্নীতি করতে পারেন, তা ভাবনার বাইরে ছিল বলে জানান আনিছুর। এ ঘটনায় তিনিও পরিচালনা পর্ষদের সভাপতির বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শামছুল হক ফকির মোবাইল ফোনে বলেন, পরিচালনা পর্ষদের সদস্যদের অভিযোগ ঠিক নয়। তারা বাণিজ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। তাই তারা উলটো আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে