শখের মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্রের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নিহত মাহির শাহরিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার কালীবাড়ি রোডের বাসিন্দা। তার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়। মাহিরের বাবা আব্দুল কাইয়ুম রেণু ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একজন মুদি ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে বায়না করেছিলেন মাহির। বাবা রাজি ছিলেন না। কিন্তু ছেলের আবদারের কাছে হার মেনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে একটি সুজুকি জিএসএক্স মোটরসাইকেল কিনে দেন। মোটরসাইকেল কেনার চার মাসের মাথায় দুর্ঘটনায় নিহত হলেন মাহির।

ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে করতে মাহিরের বাবা আব্দুল কাইয়ুম বলেন, ছেলের ইচ্ছা পূরণ করতে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলই আমার ছেলের কাল হয়েছে। ছেলে লাশ হয়ে বাড়ি ফিরেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরগঞ্জ শহরের বাসা থেকে বের হন মাহির। পরে ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহির মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত মাহিরকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে