ময়মনসিংহের ২ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জের র‌্যালিতে জাতীয় পতাকা হাতে র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ-উল্লাসের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে হাজারও নেতাকর্মী বুধবার (৩ সেপ্টেম্বর) নানা কর্মসূচি পালন করেন।

এসব কর্মসূচির মধ্যে ছিল— গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও সমাবেশ। এসব কর্মসূচি সফল করার জন্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজারও নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

এ কে এম শামছুল ইসলাম সকাল ১১টার দিকে শহরের চারিআনিপাড়া মহল্লায় অবস্থিত বাসভবনের সামনে নেতাকর্মীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন। এরপর তিনি অলি মাহমুদ হেফজুল উলুম মাদরাসা ঘাটে নরসুন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেল ৫টার দিকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আয়োজিত র‌্যালিতেও নেতৃত্ব দেন।

প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন। সেখান থেকে বের হয় আনন্দ র‌্যালি। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ইনডোর মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয় মিছিলটি।

Nandail BNP Anniversary Celebration 03-09-2025 (2)

নান্দাইলের র‌্যালিতে বেলুন উড়িয়ে র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: রাজনীতি ডটকম

সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ কে এম শামছুল বলেন, অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে চলুন। নয়তো দল থেকে বহিষ্কার করা হবে। নির্বাচনের প্রস্তুতি নিন। সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।

অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক র‌্যালিতে অংশ নেন। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা (র‌্যালি) নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

পৌর মিলনায়তনে আয়োজিত সভায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে