ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দাবির মুখে অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা ‘গণজাগরণ মঞ্চে’র সংগঠক ও প্রথম সারির নেতা ছিলেন বলে পুলিশ ও জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভালুকা থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল কালাম আজাদের (৭৫) বাড়ি ভালুকা উপজেলার বাশিল গ্রামে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। এ খবর জানতে পেরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানায় যান। তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গণমাধ্যমের কাছে আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে কোন মামলায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি জানাননি ওসি। বিবিসি বাংলার এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, তাকে ‘রাজনৈতিক মামলা’য় গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার নাম ছিল না, অজ্ঞাত ব্যক্তি হিসেবে ওই মামলায় সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, গণজাগরণ মঞ্চের সময় আবুল কালাম আজাদ সবসময় টিভিতে বক্তৃতা দিয়েছেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের নেতারা নির্দোষ ছিলেন। কিন্তু তাদের মিথ্যা আন্দোলনের কারণে আমাদের নেতাদের সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহিদ করা হয়েছে। এ কারণেই তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পুলিশ ওই দোসরকে গ্রেপ্তার করেছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে