নেত্রকোনা প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর কোনো সুযোগ নেই, নির্বাচনের ডামাডোল ও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারের নির্বাচন হবে “সেরা নির্বাচন”।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোণা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আশা করছি রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত নেবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরচারের দোসর।”
তিনি আরও বলেন, “অনেকে পতিত সরকারের আমলে রাজউক বা পূর্বাচলে প্লট নিয়েছে, গুরুত্বপূর্ণ এলাকায় ফ্ল্যাট নিয়েছে— এখন তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে নির্বাচন কমিশনই বিস্তারিত জানাবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ স্যারের ৮৩ কোটি টাকার বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও হতাশাজনক প্রচারণা।”
তিনি মফস্বল সাংবাদিকদের দুরবস্থা নিয়েও কথা বলেন। তার ভাষায়, “দেশজুড়ে হাজারো সাংবাদিক কেবল এই পেশায় যুক্ত থেকে দিনরাত পরিশ্রম করছেন, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। অথচ অনেক মিডিয়া তাদের যথাযথ সম্মানী বা বেতন দেয় না, এমনকি বিজ্ঞাপনের কমিশনের টাকাও ঠিক সময়ে দেয় না— এটি দুঃখজনক।”
প্রেস সচিব আরও বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। টকশোগুলোতে কেউ কেউ মিথ্যাচার করে— অনুরোধ করব, সত্যভিত্তিক আলোচনা করুন।”
সভায় নেত্রকোণা জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে