ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের কর্মীদের সাথে সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তরু মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হওয়াই তাকে ঢাকায় পাঠানো হয়।

নিহত তরু মিয়া মাধবপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। প্রায় দুই যুগ তিনি প্রবাসে ছিলেন। ৫ মাস আগে দেশে ফিরে আসেন। তার ছেলে শিপন রহমান গান্না ইউনিয়ন ছাত্রদলের সদস্য। দেশে ফিরে তিনিও বিএনপির রাজনীতি সক্রিয় হয়ে পড়েন।

গান্না ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আজম বলেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির নেতা-কর্মীরা আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরু মিয়া মারাত্বক আহত হন। তিনি সেই সময়ই হাসপাতালে বমি করছিলেন। তার অবস্থা খারাপের দিকে গেলে ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আইসিউতে তরু মিয়া মারা যান। তার মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে ইফতার সামগ্রী বিতরণ নিয়েও আলোচনা চলছিল। দোয়া মাহফিল চলাকালে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চালায়। খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা হামলার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে কয়েকজন আহত হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আহত তরু মিয়া ঢাকা মেডিকেলে মারা গেছেন। পুনরায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফিরতি বরযাত্রায় নিহত ১৪: প্রশাসনের তদন্ত কমিটি

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এ তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ দিন আগে

গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণা নয়: তথ্যমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে; তাই এর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে তিনি বিগত সময়ের বৈষম্য দূর করে সাংবাদিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং বগুড়া প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণেরও ঘোষণা দেন।

১ দিন আগে

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গড়া হবে: পানিসম্পদমন্ত্রী

পরিদর্শনকালে মন্ত্রী অবৈধ দখলদারদের সতর্ক করে খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

১ দিন আগে

সড়ক দুর্ঘটনায় শোকের মাতম— বরের দাফন মোংলায়, কনের কয়রায়

নিহতদের মধ্যে বর, তার বাবা, ভাই-বোন, ভাবি ও ভাগ্নে-ভাগ্নিসহ একই পরিবারের ৯ জন রয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে তাদের মরদেহ বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেলাবুনিয়া এলাকায় পৌঁছায়। অন্যদিকে কনে, তার বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। দুই এলাকায়ই শো

১ দিন আগে