পাম্প মালিকদের আলোচনা সভা

রাজশাহীতে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরে জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে পাম্প মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা সতর্ক করে বলেছেন, নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করা না হলে সোমবার (১৬ মার্চ) থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে।

শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর পদ্মা গার্ডেনের কফিবার রেস্তোরাঁয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আওয়াল খান জোতি, সভাপতি মো. মনিমুল হক, নেতা মো. আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর হওয়ায় এখানে জ্বালানি তেলের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল উত্তোলন করা সম্ভব না হওয়ায় অনেক পাম্প নানা সমস্যার মুখে পড়ছে। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কিছু কিছু পাম্পে মব হামলার আশঙ্কাও তৈরি হয়েছে।

সভায় পাম্প মালিকরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে এবং পাম্পগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। তা না হলে ১৬ মার্চ থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার পাশাপাশি প্রয়োজনে পাম্পও বন্ধ রাখা হতে পারে।

পাম্প মালিকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরাপত্তা ও মজুদের ভিত্তিতে পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। তবে ডিজেল মজুদ থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।

এছাড়া কৃষিকাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহের ব্যবস্থাও করার আহ্বান জানান তারা। সভায় আরও জানানো হয়, রোববার (১৫ মার্চ) রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে