৩৬শে জুলাইয়ে টেবিলের নিচের রাজনীতির কবর রচনা হয়েছে: শিবির সভাপতি

রাজশাহী ব্যুরো

বাংলাদেশে ‘কন্সপাইরেসি, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ও টেবিলের নিচের রাজনীতি’র কবর ৩৬শে জুলাই অর্থাৎ ৫ আগস্টে রচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ শনিবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা প্রোপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান কাছ থেকে দেখে সেই বিভ্রান্তি কাটিয়ে উঠছেন।

তিনি অভিযোগ করে বলেন, শিবিরের নবীনবরণ অনুষ্ঠান বন্ধ করতে বিভিন্ন মহল থেকে ‘বহু ষড়যন্ত্র’ হয়েছে। নবীনবরণ ঠেকিয়ে কারও লাভ নেই। বরং আরও বড় আয়োজনে এসে প্রতিযোগিতা করুন—ভালো কাজের প্রতিযোগিতা হলে সমাজের পরিবেশও ভালো হবে।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সম্প্রতি ছাত্রসংসদ নির্বাচনে শিবির প্যানেলের নিরঙ্কুশ বিজয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সম্পর্কে বহু বছর ধরে যে অপপ্রচার চলছে, বাস্তবে শিক্ষার্থীরা তার বিপরীত চিত্র দেখেছেন। তাই বিভ্রান্তি দূর হয়েছে। আমরা আমাদের সামর্থ্যের জন্য নয়, আল্লাহর করুণায় জয় পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে জেতার পর সব নারীদের জোর করে বোরকা পরানো হবে। এটা সম্পূর্ণ মিথ্যা। ইসলামে জবরদস্তির জায়গা নেই, ছাত্রশিবিরের দায়িত্বও নয় শরীয়তের সবকিছু বাস্তবায়ন করা।”

ছাত্রশিবিরের অর্থনৈতিক স্বচ্ছতা প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, সংগঠনের মূল আয়ের উৎস হলো সদস্যদের দান। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাবেক নেতারাও নিয়মিত আর্থিক সহায়তা করছেন।

তিনি দাবি করেন, “১০ টাকা বরাদ্দ হলে আমরা নিজেরা দুই টাকা বাড়িয়ে বারো টাকা ব্যয় করি। অন্য সংগঠনের মতো বরাদ্দের বড় অংশ ব্যক্তিগত পকেটে যায় না।”

রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডাকসু ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মো. সিফাত আলম, রাকসু ভিপি ও রাবি শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও শিবিরের রাজশাহী মহানগর সভাপতি মোহাম্মদ শামীম উদ্দীন।

রাজশাহী কলেজ শিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২ দিন আগে