চকরিয়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
চকরিয়ায় বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি এখনো হয়নি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বন্যার পানিতে ডুবে মোহাম্মদ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বিনামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসান ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

​পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রোববার বিকেলে উত্তর বিনামারা এলাকায় আবুল কাশেমের বসতভিটার উঠানে বন্যার পানি থৈ থৈ করছিল। শিশু হাসান পরিবারের সবার অগোচরে ঘরের উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশু হাসানকে উঠানের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বন্যার পানিতে ডুবে ​শিশু হাসানের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​চকরিয়া উপজেলা প্রশাসন বন্যার এই সময়ে বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি সতর্ক দৃষ্টি রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

চকরিয়া পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাটি দুঃখজনক। বন্যার নাজুক পরিস্থিতিতে অনেক দুর্ঘটনাই ঘটছে। সবার এসব বিষয়ে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement