শেরপুর প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী ১০ হাজার ৮৫৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
শেরপুরের এ আসনের দুই উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ১৫৪টি। সবগুলো কেন্দ্রের সমন্বিত ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৮২ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রাথমিক বেসরকারি ফলাফল শিটে এ তথ্য জানানো হয়েছে।
এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. আব্দুল্লাহ আল কায়েস ৪ হাজার ৭৪৭ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) ঈগল প্রতীকে মো. আবদুল্লা বাদশা পেয়েছেন ১ হাজার ৪ ভোট।

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
২০ ঘণ্টা আগে
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।
২১ ঘণ্টা আগে
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার
২১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
১ দিন আগে