‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হয়েছে’

নেত্রকোনা প্রতিনিধি
শুক্রবার নেত্রকোনা জেলা সিপিবির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডা. দিবালোক সিংহ। ছবি: রাজনীতি ডটকম

শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থান হলেও সেই জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে রিকশাচালক, পোশাক কর্মী, শ্রমিক, জনতা, ছাত্র ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ ও বাংলাদেশ গড়ার জন্যে। কিন্তু বর্তমানে পতিত সরকারের আমলের মতোই দেশ চলছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে সিপিবির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মিলনায়তনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ডা. দিবালোক সিংহ। এবারের সম্মেলনের স্লোগান রাখা হয়েছে— ‘ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, বৈষম্যহীন শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো’।

পরে পাবলিক হল মিলনায়তনে সম্মেলনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দিবালোক আরও বলেন, পতিত সরকারের কায়দায় বর্তমানে লুটপাট, পুঁজি পাচার হচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে এসব প্রতিহত করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু-নিরপক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিতেই হবে। সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।

সিপিবির কেন্দ্রীয় এই সদস্য আরও বলেন, সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসে বলছে, বাংলাদেশের মানুষের দিল সাফ করতে হবে। তারা চাচ্ছে আবারও পাকিস্তান নামক রাষ্ট্র করতে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেডদের বুকে একবিন্দু রক্ত থাকতে তা হতে দেওয়া হবে না। বিশ্বের একাধিক রাষ্ট্রকে প্রতিপক্ষের ওপর গণহত্যার জন্য হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হয়েছে। পাকিস্তানকেও ক্ষমা চাইতে হবে।

জুলাই-আগস্টের অভ্যুত্থান ও স্বপ্ন বাস্তবায়নে সিপিবিসহ সব বামপন্থিদের আবারও গণঅভ্যুত্থানের জন্যে আন্দোলন করতে হবে বলেও মন্তব্য করেন ডা. দিবালোক সিংহ।

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জলি তালুকদার, জেলা শাখার সহসাধারণ সম্পাদক কোহিনূর বেগমসহ অন্যরা। এ সময় অন্য নেতারা বলেন, অন্তবর্তী সরকারের আমলে সবখানে কৃত্রিম মব জাস্টিস করা হচ্ছে। দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই চলছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ৫ আগস্টের পর শ্রমিক ভাইবোনদের ওপর গুলি চালানো হয়েছে, তা সিপিবি মেনে নিতে পারে না।

আলোচনার পর লাল পতাকা মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলনের মিলনায়তনে মিলিত হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে