হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩: ০৭
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নওগাঁয় নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। জনগণ সঙ্গে ছিল বলে গত ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনেও বিএনপি আজও টিকে আছে।’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ ছাড়া দেশে এখনো ‘ভোটের ষড়যন্ত্র’ শেষ হয়নি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা পক্ষ তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারা…. এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল।’

‘গত ১৬ বছরেও আপনারা মাঠেঘাটে কোথাও ওদেরকে পেয়েছেন, আন্দোলন সংগ্রামে তাদেরকে পেয়েছেন? কোথাও ছিল না। ওই ভেতরে ভেতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে— যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক-ওদিক না করে,’— বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ব্যালেট বক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কী হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক…. এই আছে, এই নাই। একবার খালি বক্স দেখায়, আবার ভরা বক্স; মনে আছে তো? কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।’

নওগাঁয় রেললাইন স্থাপন, কৃষি পণ্যের জন্য হিমাগার স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন দাবি পূরণে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ও পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই। নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই। মানুষ যেন নিরাপদে পথেঘাটে হাঁটতে পারে এবং নিরাপদে ঘুমাতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে। ঢাকার অনেক উন্নয়ন হয়েছে। মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি।’

সমাবেশে কৃষকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘কৃষকদের ভালো রাখলে বাংলাদেশ ভালো থাকবে। এই অঞ্চলে ধানের পাশাপাশি আম চাষ হয়। তবে একটি সমস্যা রয়েছে— আম সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের উৎপাদিত ফসল কম খরচে ঢাকায় নিতে রেলব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হবে।’

‘কৃষকদের সুবিধার জন্য শহিদ জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করে দেবো। দেশের কৃষকদের পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে, যা দিয়ে ফসলের যাবতীয় বীজ-সার পৌঁছে দেওয়ার চেষ্টা করব— যাতে তাদের অর্থনৈতিক ভিত্তি শক্ত হয় এবং প্রাকৃতিক ক্ষতি মোকাবিলা করতে পারে,’— বলেন তারেক রহমান।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা সুবিধা দেওয়া হবে। গ্রামগঞ্জে মায়েরা ভালো চিকিৎসাসেবা পান না। এ জন্য গ্রামে হেলথকেয়ার করা হবে। এতে ছোট অসুখ ঘরে বসে নিরাময় করতে পারবেন।’

তারেক রহমান নওগাঁ ও জয়পুরহাটের ৮টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষ ভোট চান। তারা হলেন—মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), সামসুজ্জোহা খান (নওগাঁ-২), ফজলে হুদা (নওগাঁ-৩), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫), শেখ মো. রেজাউল ইসলাম (নওগাঁ-৬); মাসুদ রানা প্রধান (জয়পুরহাট-১) ও আব্দুল বারী (জয়পুরহাট-২)।

সমাবেশে নওগাঁ জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় দলীয় প্রার্থীরা বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, এম এ মতিন, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলর নাজমুল হাসানসহ জেলার সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

নওগাঁর সমাবেশ শেষ করে তারেক রহমান নিজের জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। রাতে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এর আগে দুপুরে রাজশাহীতে শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করে সেখানকার মাদ্রাসা মাঠে জনসভা করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর শনিবার দুপুরে তার সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাউন হল মিটিংয়ে এমপি, জানতে চাইলেন তরুণ-তরুণীরা কেমন ঈশ্বরগঞ্জ চান

টাউন হল মিটিংয়ে উপস্থিত তরুণ-তরুণীরা জানান, তাদের বড় অংশই শিক্ষার্থী, কেউ কেউ চাকরিজীবী। কেউ কেউ পড়ালেখা শেষ করে চাকরির চেষ্টা করছেন। মিটিংয়ে অংশ নিয়ে তারা ঈশ্বরগঞ্জ নিয়ে নিজেদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন।

২০ ঘণ্টা আগে

মিঠামইনে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৩০

স্থানীয়রা জানান, ঈদের আগে থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র তৈরি করে মজুত করেছেন বলে তথ্য ছিল। ধারণা করা হচ্ছিল, ঈদের নামাজের পর তারা হামলা করবে। সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার রাত থেকেই নানা ধরনের হুমকি দিয়ে আসছিল তারা। পরে সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের ওপর তারা হামলা চাল

২০ ঘণ্টা আগে

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

ঈদের ছুটিতে বাগেরহাট ম্যাটস ছাত্রী নিবাসের ১৫ কক্ষে গণচুরি

ঈদের ছুটির সুযোগ নিয়ে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) আবাসিক ছাত্রী নিবাসে গণচুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিচতলার গ্রিল কেটে ভবনে প্রবেশ করে কমপক্ষে ১৫টি রুমের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

২ দিন আগে