টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করা সেই সমন্বয়ক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক সংসদ সদস্যের বাড়িটি দখলমুক্ত করা হয়। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখল করা সেই ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাবেক এমপির স্ত্রী অবৈধভাবে বাড়ি দখল, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।

এর আগে ওই বাড়ি দখলের ঘটনায় মিস্টিকে আটক করেছিল প্রশাসন। পরে যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করে মিস্টিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

রোববার (৯ মার্চ) রাতে সাবেক ওই সংসদ সদস্যের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করলে রাত ১২টার দিকে ওই মামলায় মিস্টিকে গ্রেপ্তার করা হয়। মামলায় মিষ্টিকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও সাত থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার মারিয়াম মোকাদ্দেস মিস্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। বর্তমানে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় বসবাস করছেন।

মামলায় সাবেক এমপির স্ত্রী রওশন আরা খান উল্লেখ করেন, ঘটনার দিন শনিবার সকালে গেটের ছয়টি তালা ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি সোনার অলংকার চুরি করে নেওয়া হয়, আসবাবপত্র ভাঙচুর করে। এগুলোর মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এজাহারে বলা হয়েছে, মিস্টি পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ওই বাড়িতে উঠে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। বলেন, ওই বাড়িতে থাকতে হলে চাঁদা দিতে হবে। নাইলে সাত দিনের মধ্যে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, মামলার পর শহরে অভিযান চালিয়ে মিস্টিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার (৮ মার্চ) সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয় দিয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই ভবনে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুনর্বাসন করবেন বলে ঘোষণা দেন।

এ ঘটনা জানাজানি হলে তা জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা জন্ম দেয়। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভবনটি দখলমুক্ত করে। টাঙ্গাইল সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। পরে রোববার রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে পুলিশ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন এজাহার দায়ের করেন।

২ দিন আগে

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে দম্পতির পৃথক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

গোপালগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মীকে কোপানোর অভিযোগ

আহতদের অভিযোগ, তাদের কোপানোর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী ও দীন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। দীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।

২ দিন আগে