বাসস

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে প্রস্তাবিত দুইটি স্থান পরিদর্শন করেছে।
আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানার স্থাপনযোগ্য দুটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এত গ্যাস মজুদ নেই। ভোলার এই গ্যাস আমরা দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই কাজ শুরু হবে।’
শিল্প উপদেষ্টা জানান, নতুন সার কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। এতে প্রকল্পের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপযোগিতা দেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তারা জানান, কৃষিখাতে সার উৎপাদনের সক্ষমতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমাতে সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভোলায় এ কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এ সময় তিনটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, ভোলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য স্থান নির্বাচন, অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় বিভিন্ন তথ্য উপদেষ্টাদের সামনে উপস্থাপন করা হয়।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থ
১ দিন আগে
এ সময় বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুদ রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হ
১ দিন আগে
কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর।
১ দিন আগে
রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
১ দিন আগে