গ্রেপ্তারের ৬ দিন পর লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ডাকাতির মামলায় গ্রেপ্তারের এক সপ্তাহের মাথায় আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লাবাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গত ১৫ জানুয়ারি পুলিশ বিশেষ অভিযান চালায়।

অভিযানে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) ও আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। ১৬ জানুয়ারি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের তথ্যমতে, মৃত আবুল বাশার একজন পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাজতি আবুল বাশার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৬ কোটির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এর পাশাপাশি মিলেছে শত ভরির বেশি স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের হাজারো চিঠি।

২ দিন আগে

ইতালিতে ৩ খুন: নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকির উড়ো চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদামতো টাকাপয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’

২ দিন আগে

মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

শুক্রবার (২৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান চালায়।

২ দিন আগে

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২ দিন আগে