সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিতের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৯: ২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, 'যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান দেওয়া এবং তাঁদের প্রতিষ্ঠিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় পতাকা। সে সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, দেশ যখন দিকনির্দেশনা খুঁজছিল, তখন মুক্তিযুদ্ধের আহ্বান বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল। লাখো শহিদ, আহত ও নির্যাতিত মানুষের আত্মত্যাগ এবং মা-বোনদের ত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী মিনু বলেন, স্বাধীনতার সময় মানুষের প্রত্যাশা ছিল একটি সুখী, সমৃদ্ধ ও ক্ষুধামুক্ত দেশ গড়া—যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত হবে। বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ধাপে ধাপে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে এবং এসব ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার পাবেন। দেশ সবার—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও যোদ্ধাহত পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা। সংবর্ধনা শেষে তাদের হাতে উপহার ও খাবার তুলে দেওয়া হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement