২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

তিনি জানান, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের সূচি রয়েছে তারেক রহমানের। এরই অংশ হিসেবে একদিন নোয়াখালীতে অবস্থানের সম্ভাবনা বেশি, যেখানে ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে।

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে কাজ করছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে সিলেট সফরের মাধ্যমে তারেক রহমান প্রচার কার্যক্রম শুরু করবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১৫ ঘণ্টা আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

২০ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে জেলার দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে

শখের বসে হলুদ তরমুজ চাষ, সফল মৌলভীবাজারের খোর্শেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে হলুদ তরমুজ চাষাবাদের শখ জাগে তার। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে সফল হন তিনি। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

১ দিন আগে