যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোর প্রতিনিধি
যশোরে নড়াইল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

যশোরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালামালসহ সম্পূর্ণ বাসটি পুড়ে গেছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে থেকে যশোর-ঢাকা মহাসড়কে উপজেলার ফতেপুর দাইতলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ‘নড়াইল এক্সপ্রেসে’র এই বাসটি যশোর শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকায় যাচ্ছিল।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ইঞ্জিন থেকে বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর আগেই পুরো বাসটি পুড়ে যায়। দাইতলা এলাকার লোকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিপুল যানবাহনের ভিড় জমে, প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যানজট ছিল।

পুড়ে যাওয়া বাসের সুকান্ত নামের একজন যাত্রী বলেন, মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর ফতেপুর দাইতলা এলাকায় বাসের ইঞ্জিনে আগুন ধরে। চালক দ্রুত বাসটি থামালে যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন। তবে সবার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পল্লবীতে কিবরিয়া হত্যায় রিভলবারসহ ২ ‘শুটার’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই শুটারকে রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ১

বাগেরহাট জেলার চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

১৫ ঘণ্টা আগে

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক এমপি ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

১৬ ঘণ্টা আগে

জলে ডুবছে স্বপ্ন, ‘দেখার হাওরে’ তলিয়ে যাচ্ছে ৫০০ একর ধান

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় বরাদ্দের অভাবে এখন পর্যন্ত স্লুইসগেট নির্মাণের কাজ এগোয়নি।

১৬ ঘণ্টা আগে