গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে ব্যাংকের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কিত হন। আশপাশের মানুষ এগিয়ে আসার পর কর্মকর্তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হন। বাইরে আসার সময় তারা মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি। হামলাকারীদের সনাক্তকরণের জন্য তদন্ত শুরু হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement