ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে চালকদের বাধা, ট্রাফিক বক্সে হামলা

চট্টগ্রাম ব্যুরো
বুধবার রাতে বিক্ষুব্ধ রিকশাচালকরা একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ চালকরা দলবেঁধে অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, রিকশাচালকদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পরে রাতে নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়্যারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।

ওসি আফতাব বলেন, ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন।

এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। তবে সে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।

ওই সময় নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্ট ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওই ঘটনার পর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ অবস্থায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার দুপুর নাগাদ

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

১৬ ঘণ্টা আগে

ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।

১ দিন আগে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ দিন আগে

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১ দিন আগে