ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আবারও ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সংঘাতে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এর আগেও এ প্রতিষ্ঠান ২টি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের কারণ না জানা গেলেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গত ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

ওই ঘটনার জেরে আজও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ঠিকানা পরিবহনের একটি বাসেও ভাঙচুর করা হয়। সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিটি কলেজ শিক্ষার্থী ফারাবি, আবির পিয়াস ও ঢাকা কলেজ শিক্ষার্থী মুজাহিদ হাসান অন্তর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষর্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ দুপক্ষেকে সরিয়ে দেওয়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যানবাহন চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০ ঘণ্টা আগে

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।

২১ ঘণ্টা আগে

সেলুনে তরুণের ঝুলন্ত মরদেহ, ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে
Advertisement