রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

রাজশাহী ব্যুরো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। আজ শনিবার সকালে রাজশাহী জেলা সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ১২টি প্রকল্পের মধ্যে ৯টি উদ্বোধন এবং ৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

উদ্বোধন করা প্রকল্পসমূহের মধ্যে রয়েছে- পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয় তলা; বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন; রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন; মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন; গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা; রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ; গোদাগাড়ীর ৭২ মিটার দীর্ঘ পান্তাপাড়া-ভাগাইল ব্রিজ ও চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ প্রকল্প।

এছাড়া, ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পসমূহের মধ্যে রয়েছে- তানোর উপজেলার কাশিম বাজার থেকে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিকরণ কাজ; বাগমারা উপজেলার একতলা ভূমি অফিস ও বাগমারার বীরকৎসা হাটের দুইতলা ভবন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে নাটোরের উদ্দেশ্য রওনা হন। তবে বিকেলে রাজশাহীতে ফিরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে।

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সকাল ৮টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। পরে সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

পরবর্তী কর্মসূচিতে তিনি নাটোর সদরে মিনি স্টেডিয়ামের উদ্বোধন, জেলা পরিষদে আলোচনা সভা এবং এলজিইডির প্রকল্প উদ্বোধন করবেন। নাটোর থেকে ফিরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

১ দিন আগে

আ. লীগ নেতারা জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

১ দিন আগে

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে হান্নান মাসউদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে গুলিও করে তারা। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ তাদের।

১ দিন আগে

সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের ৫ অদম্য নারী

সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে অদম্য সাহস ও কর্মদক্ষতার জন্য রাজশাহী বিভাগে সংগ্রামী পাঁচজন নারী ‘অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন। আজ বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পাঁচ নারীকে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন

১ দিন আগে