নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের মোট ১২১টি ভোটকেন্দ্রের সবকটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজর রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমারা কোনো ফাঁক রাখতে চাই না। তাই প্রতিটি ভোটকেন্দ্রের কোনোটিতে সর্বোচ্চ ১৬টি ও সর্বনিম্ন ছয়টি থেকে আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভোটকেন্দ্রের আয়তন, ভোটার ও বুথ সংখ্যার ওপর নির্ভর করে ক্যামেরার সংখ্যা কম বেশি হতে পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নান্দাইল আসনটি ১৩টি ইউনিয়ন,একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২১টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৪২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
নির্বাচন কার্যালয়ের একটি সূত্র জানায়, মোট ভোটকক্ষে ৬৭৪টি। নান্দাইল আসনে প্রতিদ্বন্ধী প্রার্থীর সংখ্যা ছয়জন। তারা হচ্ছেন বিএনপির ইয়াসের খান চৌধুরী, জামায়াত সমর্থিত বিডিপির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, গণফোরামের লতিফুল বারী হামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদুর রহমান, জাতীয় পার্টির হাশমত মাহমুদ তারিক ও স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী।
এদিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানিয়েছেন, তাদের কাছে ৪১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তথ্য রয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে