দেশের সব ইমাম-মুয়াজ্জিন সম্মানি ভাতা পাবে : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

বাংলাদেশে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা সবচেয়ে বেশি অবহেলিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, মসজিদের ইমামরা হচ্ছে আমাদের নেতা, এদেশের সব শ্রেণির মানুষের নেতা। আগামীতে বাংলাদেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন সম্মানিত ভাতা পাবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের এন এস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় আমি বহু জায়গায় তার সঙ্গে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম। সেই খাল কাটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান কেন এই খাল কাটতে চেয়েছিল।

তিনি বলেন, ফারাক্কা ও তিস্তা ব্যারেজ বন্ধ করে দেওয়ায় উত্তরাঞ্চলে পানি থাকে না। এ কারণে এই অঞ্চলের মানুষের পানি রিজার্ভ থাকা খুব প্রয়োজন। এজন্য তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন শুরু হবে। আপনারা দেখেছেন গতকালকে তারেক রহমান খাল খননের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছেন।

হুইপ দুলু আরো বলেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন খাল খনন করেছিলেন। বাংলাদেশ তখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। আগামী দিনে বাংলাদেশে আর খাদ্যের অভাব থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement