মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল নামায় বেড়েছে যানবাহনের চাপ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সড়কটির বিভিন্ন অংশে যানবাহনের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে।
সরেজমিনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রায় সব পরিবহনেই যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে মিনি ট্রাকসহ বিকল্প যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। লোকাল পরিবহনেও অতিরিক্ত যাত্রী বহনের চিত্র চোখে পড়েছে।
যাত্রীদের অভিযোগ, রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের শিবচরসহ বিভিন্ন গন্তব্যে যেতে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে লোকাল পরিবহনে শিবচরের পাঁচ্চর পর্যন্ত ভাড়া ১৭০ টাকা, সেখানে বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘যাত্রাবাড়ি থেকে শিবচরের ভাড়া ১৭০ টাকা। আজ ৪০০ টাকা দিয়ে লোকাল গাড়িতে এসেছি। কোনো কোনো গাড়ি ৫০০ ও ৬০০ করেও নিচ্ছে। কোনোকিছু বলার নেই।’
মাসুদ মোল্লা নামে আরেকজন বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছি। তবে তিনগুণ ভাড়া বেশি যাচ্ছে। ভাড়া কম বললে গাড়িতে উঠায় না।কী আর করব, বাড়িতে তো আসতেই হবে।’
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ।

চট্টগ্রামে মজুত করে রাখা করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় অভিযান চালিয়ে এ সময় দুজনকে আটক করা হয়েছে।
১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন তার নিজ এলাকাতে বাউলগান ও মাজার-সংস্কৃতির ওপর বাধা মেনে নেওয়া হবে না। তিনি বলেছেন, ‘আমি যত দিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউলগানও হবে।’
১ দিন আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা।
১ দিন আগে
রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই শুটারকে রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
১ দিন আগে