প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার পর থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়।
উদ্ধার কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এবার ঘাটের পন্টুন সরানোর কাজ শুরু হয়েছে। পন্টুনের নিচে কোনো মরদেহ আটকে আছে কি না, তা নিশ্চিত হতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পন্টুনটি সরিয়ে ফেলার পর ওই নির্দিষ্ট স্থানে ডুবুরি দল বিশেষ তল্লাশি চালাবে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, আমরা পন্টুন সরানোর অপেক্ষায় আছি। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নদীতে ঢেউ বেশি থাকায় উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই পুরোদমে তল্লাশি শুরু করা হবে।
ঘটনার চার দিন পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান শেষ না হওয়ায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের স্বজনসহ স্থানীয়রা ঘাট এলাকায় ভিড় করে উদ্ধার অভিযানের অগ্রগতির অপেক্ষায় প্রহর গুনছেন। তবে উদ্ধার কাজ ঠিক কখন শেষ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
৭ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে