রাজশাহী ব্যুরো

রাজশাহীতে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ শনিবার নগরীর সোনাদীঘি এলাকায় পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে এই শহীদ মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এর আগে, ১৬ কোটি টাকা খরচে জেলা পরিষদের ওই জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে একটি প্রকল্প হাতে নিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু জেলা পরিষদের আপত্তির মুখে শেষ পর্যন্ত পিছু হটে সিটি কর্পোরেশন। ওই একইস্থানে এবার নিজেরাই কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করছে জেলা পরিষদ।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ‘এর আগে জেলা পরিষদের জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল করেছে সিটি করপোরেশন। এখানেও তারা কেন্দ্রীয় শহীদ মিনার করতে চেয়েছিল। জেলা পরিষদ সেটি চায়নি। কিন্তু আমরা নতুন পরিষদ নির্বাচিত হওয়ার পর প্রথম সভাতেই এই জায়গায় জেলা পরিষদের উদ্যোগেই কেন্দ্রীয় শহীদ মিনার করার সিদ্ধান্ত নিয়েছি। কাজেই অন্য কারো উদ্যোগে নয়, দ্রুত সময়ের মধ্যেই আমরাই কাজটা শেষ করব’।
উল্লেখ্য, জেলা পরিষদ এখন ৭ কোটি ৮০ লাখ টাকায় নিজেরাই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ এই কাজের দরপত্র প্রক্রিয়া শেষ করেছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু। তবে নতুন করে আবারো শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করায় সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন কেউ কেউ।
তারা বলছেন, ‘দ্বিতীয়বারের মতো রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর বা নির্মাণ কাজের উদ্বোধন প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধা জানানো ছাড়া আর কিছু নয়।’

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে