রাজশাহী ব্যুরো

রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. সাঈদ নোমানের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার (সামারি ট্রায়াল) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির একটি সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি রাজশাহী মহানগরের রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা মো. রোকন উদ্দিন একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, এবি পার্টির প্রার্থী মো. সাঈদ নোমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন।
এই অভিযোগকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে কমিটি তা নথিভুক্ত করে। পরে ১ ফেব্রুয়ারি অভিযোগকারীকে ডেকে জবানবন্দি নেয়া হয় এবং তিনি প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভে ভিডিও ফুটেজও জমা দেন। পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে কমিটি মত প্রকাশ করে।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, অভিযুক্ত প্রার্থীর কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় মো. সাঈদ নোমানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিনি আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) রাজশাহীর সিনিয়র সিভিল জজ আদালত-১ (সদর)-এ সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশপ্রাপ্ত হয়েছেন।
এ বিষয়ে মো. সাঈদ নোমান বলেন, একটি রাজনৈতিক দল আমার নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে তারা একের পর এক অভিযোগ দিচ্ছে। আমি যথাসময়ে আদালতে গিয়ে আমার পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান করবো।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে