রাজশাহী ব্যুরো

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচা ও ভাইকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকার মো. ঈশার ছেলে মো. নাহিদ (২০), মো. আজিমের ছেলে মো. জয় (২১), মো. মিজানের ছেলে মো. মারুফ (২১), পলাশের ছেলে রাকেশ (২০) এবং মো. হাইদুলের ছেলে মাহি (২০)।
র্যাব সূত্র জানা যায়, গত প্রায় ৫ মাস আগে একই এলাকার ভুক্তভোগী দুই স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে। পরবর্তীতে আসামিদের ইভটিজিং করতে নিষেধ করলে ভুক্তভোগীর চাচাকে মারধর শুরু করে তারা। এসময় এক ভুক্তভোগীর বাবা আসামিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকেও মারপিটের হুমকি দেয়া হয়।
ওই ঘটনার জেরে ভুক্তভোগীর এক ভাই গত মঙ্গলবার (৯ জুলাই) বিকালে চারঘাটের ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে গ্রেপ্তার আসামিরাসহ অন্তত ২০-২৫ জন লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে এই ৫ আসামিকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার আসামিদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম সিদ্দিকুর রহমান বলেন, ‘দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে