জমি নিয়ে বিরোধ— বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি
মৃতের বাড়িতে স্বজন ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের বিরুদ্ধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বিলকিস বানু (৫০) মারা যান।

নিহত বিলকিস বানু সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, পৈতৃক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদের কাজ দেখতে গিয়েছিলেন বিলকিস। সেখানে তাঁর তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি।

একপর্যায়ে অভিযোগ করা হয়, অন্য দুই ভাইয়ের উসকানিতে রুহুল আমিন কোদাল দিয়ে বিলকিসের মাথায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিক বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই বিলকিস বানুকে তাঁর তিন ভাই মারধর করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য বিলকিসের মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত তিন ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

৬ ঘণ্টা আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

১ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

১ দিন আগে

স্বামীর গুলিতেই দারুস সালামের গৃহবধূর মৃত্যু: র‍্যাব

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তদন্তে র‌্যাব জানিয়েছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল মান্নানই স্ত্রীকে গুলি করেন।

১ দিন আগে
Advertisement