বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াত নেতা আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ২১
বগুড়া-৬ আসনে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জামায়াত নেতা। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক জামায়াত নেতা নাসিরুল দাবি করেছেন, পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে তারা কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার কোনো সুযোগ বা নিয়ম নেই।

নাসিরুলের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ঘটনার বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, ‘শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা।’ সেখানে বিএনপি নেতাকর্মীরা ‘মব’ তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন বলে দাবি করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে