রাজশাহী অঞ্চলে ভূমিকম্প

রাজশাহী ব্যুরো

বাংলাদেশের রাজশাহী অঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়।

অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আশিক নামের রাজশাহী সদরের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতে পারেননি।

আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেননি।

ভারতীয় পরিচিত সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের কোনো খবর এখন পর্যন্ত দেখা যায়নি।

এমটিআই

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৪ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে