শিশুকে আটকে রেখে ধর্ষণ, ট্রাক্টরচালকের যাবজ্জীবন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রাজশাহীতে সাত বছরের এক শিশুকন্যাকে ঘরে আটকে রেখে ধর্ষণের মামলায় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (০ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) আদালতের বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নাদিম ইসলামের (২১) বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। তিনি পেশায় ট্রাক্টর চালক। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ তাকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে নাদিম ইসলাম ফাঁকা বাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকন্যাকে একা পেয়ে ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। যৌন নির্যাতনের শিকার ওই শিশুর বাবারই ট্রাক্টর চালাতেন তিনি। এজন্য ওই বাড়িতে তার সব সময়ই যাতায়াত ছিল। যাতায়তের সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটান তিনি। ঘটনার সময় ওই শিশুর চিৎকারে তার মা এবং প্রতিবেশীরা ছুটে আসেন এবং নাদিমকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় ধর্ষণের মামলা করেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যাল আদালত-২ এর পিপি অ্যাড. শামসুন্নাহার মুক্তি বলেন, ভুক্তভোগী শিশু প্রথম শ্রেণির ছাত্রী। তার বয়স মাত্র ৭ বছর। ঘরে আটকে তাকে ধর্ষণের যে ঘটনা, সেটি খুবই ন্যক্কারজনক মামলাটির দ্রুত রায় হওয়ায় বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

২১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে