রাজশাহীতে শ্রমিকদের টাকা আত্মসাতের প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বুধবার (১ মে) বেলা ১১টায় রাজশাহী বাস টার্মিনাল এলাকায় এসব কর্মসূচি পালন করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

জানা যায়, টাকা আত্মসাতের প্রতিবাদে ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের শিরোইল বাস টার্মিনাল এলাকার প্রধান সড়ক বাস ও বাঁশ দিয়ে বন্ধ করে দেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অর্থ আত্মসাতের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

এর আগেও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে শ্রমিক অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠে। এমন অনিয়মের অভিযোগ তুলে ২০২২ সালে বহিষ্কার হন সংগঠনের তৎকালীন কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি। তিনি বলেন, সংগঠনের আয় হলেও জমার খাতায় কারচুপি হয়। প্রতিদিন রাজশাহীর মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে প্রায় ২০০ গাড়ি থেকে ২০ টাকা করে নেওয়া হয়। ঢাকার লোকাল গাড়ি থেকে ৩১০ টাকা করে তোলা হয়। কিন্তু খাতায় জমা হয় মাত্র ১০০ টাকা। ঢাকার কোচ থেকে প্রতিদিন হাজার টাকা আদায় করা হলেও জমার খাতায় নেই।

রাজশাহীর বাইরে বগুড়া ও রংপুর অঞ্চলের গাড়িপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা তোলা হলেও জমা হয় না। ১০১ জন শ্রমিকের নামে ৩০ টাকা করে তোলা হয়। জমার খাতায় যোগ হয় মাত্র ২০ টাকা করে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ২০১৯ সালে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নেতৃত্বে আসার পর থেকেই মাহাতাব সাধারণ শ্রমিকদের নানাভাবে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, হয়রানিসহ শ্রমিকদের জমি বিক্রির অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পদ গড়ে তুলেছেন। এসবের প্রতিবাদ করলেই সাধারণ শ্রমিকদের হুমকি দেওয়ার পাশাপাশি সদস্য পদ স্থগিত করা হয়।

মাহাতাব হোসেন চৌধুরী সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া বেআইনিভাবে আনুমানিক ৭০০ কার্ড বিক্রি করেন। বর্তমানে এসব কার্ডের মূল্য দাঁড়ায় ২১ লাখ টাকা; যা সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও রাজশাহী বাইপাস সংলগ্ন ললিতাহার মৌজার মোটর শ্রমিক ইউনিয়নের ১৯ কাঠা জমির (দলিল নম্বর-৯৪১৭) মধ্যে ১৬ কাঠা বিক্রি করেছেন পানির দামে। মাত্র ১ কোটি ৬০ লাখ টাকা মূল্য দেখিয়ে বাকি অন্তত ১০ কোটি টাকা আত্মসাত করেছেন মাহাতাব হোসেন।

বাস টার্মিনালের পাশে মেইন রোড সংলগ্ন শিরোইল মৌজায় অবস্থিত শ্রমিক ইউনিয়নের এক তলা আরসিসি পাকা বিল্ডিং হাশেম আলীর কাছে সম্প্রতি ১ কোটি টাকায় বিক্রয় করেন মাহাতাব হোসেন চৌধুরী। কিন্তু ওই বিল্ডিং ও জমির বর্তমান মূল্য ৮ কোটি টাকা। যা এককভাবে আত্মসাৎ করেন।

রাজশাহীতে প্রতিদিন বাস থেকে চাঁদা ওঠে অন্তত ৫০ হাজার টাকা; যা এক বছরে ১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। তিন বছরে ৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তবুও শ্রমিকরা শিক্ষা, ভাতা, কন্যা দায়, মৃত্যুকালীন টাকার অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। এ অর্থও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী আত্মসাৎ করেছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু জানান, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছিলের। তার কাছে শ্রমিকদের পাওনা ৪ কোটি টাকার বেশি। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকদের অর্থ ফেরত না দেয়ায় এই কর্মসূচি গ্রহণ করেছেন শ্রমিকরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৩ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৬ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে