রাজশাহীতে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ২৫ কেজি গাঁজা তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকত আলীর ছেলে নাজমুল হক (৩৮), নগরীর রাজপাড়া থানার বশরি এলাকার মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০), নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কেয়ামত উল্লাহের ছেলে হাবিবুর রহমান (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে ২৫ কেজি গাঁজা নিয়ে রাজশাহী আসছিল পিকআপটি। খবর পেয়ে পুঠিয়া বাজারে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারিরা অভিনব পদ্ধতিতে সবজি ও আম পরিবহনের আড়ালে গাঁজা নিয়ে আসছিল।

র‌্যাব জানায় মাদক কারবারিরা এই গাঁজা সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা নিয়ে এসে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১০ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে