রাবি-রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

সরকারি চাকরিতে সকল প্রকার কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে একযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিহাস মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় একটি বাইপাস সড়কেও যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের অধিক শিক্ষার্থী ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে দুপুর ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে জড়ো হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে রুয়েটের শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল এসে রাবি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগদান করে। পরে সেখান থেকে সম্মিলিত বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে নগরীর চৌদ্দপাই এলাকায় বিহাস মোড়ে অবস্থান নেয় রাবি-রুয়েটের শিক্ষার্থীরা। এসময় একটি বাইপাস সড়কেও যান চলাচল বন্ধ করে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা।

এ সময় এসময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটা বিরোধী এসব স্লোগান দেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, 'আমাদের এক দফা, এক দাবি। ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। যতদিন না আমাদের দাবি আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।'

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, 'আমরা রুয়েটের শিক্ষার্থীরা কোটা সংস্কার চায়। আমরা চাই যারা মেধাবী তারা যেন তাদের ন্যায্য অধিকার পায়। তারা যেন মেধা দিয়ে দেশের উপকারে গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারে। কোটার কারণে সবাই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।'

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রেজওয়ান গাজী মহারাজ বলেন, আদিবাসীরাও অনেক এগিয়ে গেছে। তারাও অনেক ভালো ভালো চাকরি করছে আমরা কোনোভাবেই তাদেরকে অনগ্রসর জাতি বলতে পারি না। আবার মেয়েদেরকে অনগ্রসর বলা হচ্ছে। তারা কেনো এটা বলে এটা আমার মাথায় আসে না। আমরা আগামী দিন রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রুয়েটের সাথে একত্রিত হয়ে আন্দোলনে নামবো।

প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন করলেও সারা দেশের সঙ্গে সমন্বয় করে এক দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে এর আগে দুইদিন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পাশাপাশি রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সংস্কৃতি আন্দোলন করে রাবি শিক্ষার্থীরা। পরে সোমবার ৪ ঘন্টা রেললাইন অবরোধ করে রাখেন এবং গতকাল মঙ্গলবার একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে