মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, ট্রাকচাপায় পড়ল ২ আরোহী

বগুড়া প্রতিনিধি
ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির তিনমাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় মোকাদ্দেছ আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালক ইমরান হোসেন (৩০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির তিনমাথা রেলগেটের অদূরে আদর্শ কলেজ গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেছ আলী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার সোহরাব আলীর ছেলে।

তিনমাথা রেলগেটে কর্তব্যরত বগুড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মশিউর রহমান জানান, মোটরসাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের আদর্শ কলেজ গেটে ফ্লাইওভারের নিচ দিয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ মারা যান এবং চালক ইমরান গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত মোটরসাইকেল চালককে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

২১ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে