নাটোরে ট্রাক থামিয়ে গরু ছিনতাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে চলন্ত ট্রাক থামিয়ে ৪টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রোববার (৯ জুন) সকালে গরুর মালিক শাজাহান কবির এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।

আটক হওয়া ট্রাকচালকের নাম আবদুল আলীম (৩২)। তিনি পাবনার চাটমোহর উপজেলার মধুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে। তার সহকারী স্বাধীন হোসেন (২০) একই উপজেলার আনকুটিয়া গ্রামের আবদুল মান্নান শিকদারের ছেলে।

গরুর মালিক শাজাহান কবির সাজু বলেন, রাজাপুর বাজার থেকে ৪টি গরু ট্রাকে করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকে গরু নিয়ে আমার পার্টনার দবির উদ্দিনকে পাঠাই। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাক সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এরপর গরুর ট্রাক নিচের রাস্তায় নামিয়ে গরু ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় দবির উদ্দিন তাদের বাধা দিলে তার চোখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারপিট করে। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে পিস্তল ঠেকিয়ে তাদের ট্রাকে গরু নিয়ে চলে যায়। এ ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে তাকে উদ্ধার করেন। পরে চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি মো. শফিউল আজম জানান, গরু মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করেছে পুলিশ। গরু উদ্ধার করতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে