রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ শিবির ক্যাডার গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রমজান আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ বুধবার ভোর রাতে মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি ম্যাগজিন, একটি দেশীয় চাপাতি, একটি টিপ চাকু, মোবাইল ও সিমও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রমজান মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। সে কুখ্যাত অস্ত্র কারবারি, শীর্ষ সন্ত্রাসী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে গভীর রাতে রমজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই ডাকাতদলের অন্যতম মূলহোতা রমজান আলীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামি পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাব রমজান আলীকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, মহানগরীর মতিহার ধানাধীন ধরমপুর এলাকার নিজ বাড়িতে আসামি রমজান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে র‌্যাবের টহল দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়িতে তল্লাশি করে তার শয়ন কক্ষের বিছানার তোষকের নীচে লুকানো অবস্থায় দুই বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রমজান রাজশাহী মহানগরীর একজন কুখ্যাত অস্ত্র কারবারি ও শীর্ষ সন্ত্রাসী। সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে বোমা তৈরিতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরি করে এবং অন্যদের বোমা তৈরিতে প্রশিক্ষণ দিয়ে থাকে। সে বেশিরভাগ সময় পার্শ্ববর্তী দেশে পালিয়ে অবস্থান করে। এলাকাবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে তার বিচারের দাবী জানায়। ইতোপূর্বে তার নামে বিস্ফোরক, হত্যা, মারামারি ও হত্যা চেষ্টা মামলাসহ ১৫টি মামলা আছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মহানগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে